২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সড়কে মিলল বৃদ্ধের লাশ

পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো পরিবহনের ধাক্কায় সড়কে পরে গিয়ে মাথায় আঘাত পেয়ে কবিরের মৃত্যু হতে পারে।

গাইবান্ধায় সড়কে মিলল বৃদ্ধের লাশ

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2024, 07:37 PM

Updated : 21 Mar 2024, 07:33 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়কের উপর থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বালাছিড়া-শোভাগঞ্জ সড়কে খামার বাগচি গ্রামের ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায় বলে সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব আলম জানান।

নিহত কবির হোসেন (৭০) উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ওসি মাহবুব বলেন, প্রতিদিনের মত ফজরের নামাজের পর কবির হোসেন হাঁটতে বের হন। এরপর সকালে ওই এলাকায় স্থানীয়রা তার লাশ পরে থাকতে দেখেন।

“খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।নিহতের মাথায় আঘাত ছিল।”

অজ্ঞাত কোনো পরিবহনের ধাক্কায় সড়কে পরে গিয়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।