২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চা বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

আতাউরের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।

সিলেটে চা বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেটের এয়ারপোর্ট থানা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 04:20 PM

Updated : 31 Jul 2023, 06:07 PM

সিলেট নগরীর একটি চা বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার সকাল ৮টার দিকে লাক্কাতুরা চা বাগানের সবুজ সংঘ গলিতে মরদেহটি পাওয়া যায় বলে এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন জানান।

নিহত আতাউর রহমান (৩৮) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়ারপুর গ্রামের বাসিন্দা। তিনি সিলেট নগরীতে ভাড়া বাসায় থেকে মাছ ফেরি করে বিক্রি করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মঈন উদ্দিন বলেন, সকালে ওই এলাকায় আতাউর রহমানকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা।

তিনি বলেন, পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, “আতাউরের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে দুর্বৃত্তরা ছুরি মেরে রাস্তায় ফেলে পালিয়ে যান।”

বিষয়টি নিয়ে তদন্ত চলছে; এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা।