২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মাছ ধরায় ৯ জেলে গ্রেপ্তার

জেলেদের ব্যবহৃত নিষিদ্ধ ফাঁস জাল, একশ কেজি চাল ও ২টি নৌকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয় বলে জানান এসিএফ।

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মাছ ধরায় ৯ জেলে গ্রেপ্তার

সাতক্ষীরায় নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের মাছ ধরায় ৯ জেলে গ্রেপ্তার।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2023, 08:56 PM

Updated : 30 May 2023, 08:56 PM

সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের নদীতে মাছ শিকার করায় ৯ জেলেকে গ্রেপ্তার করেছে স্মার্ট পেট্রল দল।

মঙ্গলবার সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী থেকে মালামালসহ জেলেদের প্রেপ্তার করা হয় বলে জানান সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ইকবাল হোসেন।

গ্রেপ্তাররা হলেন খুলনার কয়রা উপজেলার শাহাদাত গাজী, কামরুল ইসলাম, ওবাইদুল্যাহ, মিজানুর রহমান, মেছের ঢালী, গোবরার আব্দুল বারী সরদার, বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম এবং খাসখালীর আব্দুল বারী।

এসিএফ ইকবাল হোসেন বলেন, স্মার্ট পেট্রল টিমের প্রধান স্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী থেকে মালামালসহ ৯ জেলেদের গ্রেপ্তার করেন।

“এ সময় জেলেদের ব্যবহৃত নিষিদ্ধ ফাঁস জাল, একশ কেজি চাল ও ২টি নৌকাসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়।”

তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই বনসংরক্ষক।