২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উদযাপন হচ্ছে দিনাজপুরের কয়েকটি এলাকায়

বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঈদের জামাতে পৃথক ব্যবস্থায় নারীরাও অংশ নেন।

ঈদ উদযাপন হচ্ছে দিনাজপুরের কয়েকটি এলাকায়

দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঈদের জামায়াতে দেড় শতাধিক মানুষ অংশ নেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 11:21 AM

Updated : 28 Jun 2023, 11:21 AM

দিনাজপুরের সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে কোরবানির ঈদ উদযাপন করা হচ্ছে।

এসব এলাকার বেশ কিছু পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন।

বুধবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঈদের জামাতে দেড় শতাধিক মানুষ অংশ নেন।

এখানে পৃথক ব্যবস্থায় নারীরাও নামাজে অংশ নেন।

ঈদের জামাতে ইমামতি করেন চিরিরবন্দর উপজেলার রাবার ড্রাম জামে মজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক।

ইমাম আবু বক্কর সিদ্দিক বলেন- “এই বিশ্বে চন্দ্র-সূর্য একটাই। তাই পৃথিবীর যে কোনো স্থানে ঈদের চাঁদ দেখা গেলেই ঈদ নামাজ আদায় করতে হবে। আমরা সৌদির সাথেই রোজা শুরু করি এবং ঈদ উদযাপন করি। “

তিনি জানান- জেলার চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ড্যাম, বিরল উপজেলার কামদেবপুর, কাজীপাড়া, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের ভবানীপুরে, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা মাদ্রাসা এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদসহ কয়েকটি স্থানে তাদের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেছেন।