১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যুবকের গলায় গুলির চিহ্ন আছে বলে বিজিবি জানায়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2023, 01:16 PM

Updated : 23 Apr 2023, 01:16 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বিজিবি। 

রোববার ভোরে উপজেলার চকপাড়া সীমান্ত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চাঁপাইনবাবগঞ্জের ৫৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

নিহত সাদিকুর রহমান (৩৫) শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলার-উপ চকপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে। 

লেফট্যানেন্ট কর্নেল কিবরিয়া বলেন, “রোববার ভোরে সীমান্তের ১৮৩/৪ এস পিলার থেকে বাংলাদেশের অনুমানিক ১০০ গজ অভ্যন্তরে নামো চকপাড়ার জামতলা ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

“গলায় গুলির চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে সাদিকুর নিহত হয়েছেন।” 

শিবগঞ্জ থানার ওসি জোবায়ের আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।