২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের প্রতি রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান রাষ্ট্রপতির

কিশোরগঞ্জে নবনির্মিত মুখ্য বিচারিক হাকিম আদালতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন রাষ্ট্রপতি।

আইনজীবীদের প্রতি রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2023, 11:33 PM

Updated : 02 Mar 2023, 11:33 PM

জনগণের কল্যাণে রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেছেন, “নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। তবে দায়িত্ব পালনের সময় আইনজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে।”

বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে উইটনেস শেড মিলনায়তনে এক মতবিনিময় সভায় আইনজীবীদের প্রতি রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

তিনি বলেন, “আইন একটি মহৎ পেশা। সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।”

এর আগে কিশোরগঞ্জে নবনির্মিত মুখ্য বিচারিক হাকিম আদালতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন রাষ্ট্রপতি।

তিনি আদালত চত্বরে একটি গাছের চারা রোপন করেন।পরে বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান কিশোরগঞ্জে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

জনগণ যেন দ্রুত ন্যায্য বিচার পায় তা নিশ্চিত করতে বিচারকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। জনগণের দুর্ভোগ লাঘবে কিশোরগঞ্জে একটি বিদ্যুৎ আদালত স্থাপনের দাবি জানান বিচারকরা।