২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাড়ির উঠানে পড়ে ছিল বৃদ্ধের লাশ

বৃদ্ধের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

গোপালগঞ্জে বাড়ির উঠানে পড়ে ছিল বৃদ্ধের লাশ

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 11:57 PM

Updated : 15 Oct 2022, 11:57 PM

গোপালগঞ্জের মুকসুদুপুর উপজেলায় বাড়ির উঠান থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার রাঘদি ইউনিয়নের দিঘিরপাড় গ্রাম থেকে পুলিশ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে বলে মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান।

নিহত মো. সিরাজ শেখ (৬০) গ্রামের মৃত তোবারেক শেখের ছেলে।

পরিবারের বরাত দিয়ে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ তদন্তকেন্দ্রের এসআই হাবিবুর রহমান বলেন, সিরাজ শেখ ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদের উদ্দেশে বের হন। পরে তার মরদেহ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।

ওসি আবু বকর বলেন, বৃদ্ধের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

“প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ বলা যাবে।”

পরিবারের পক্ষ থেকে এখনও থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলেই মামলা করা হবে বলে জানায় পুলিশ।