ত্রিশাল পৌরসভা উপনির্বাচন: আমিনুল মেয়র নির্বাচিত
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি এবিএম আনিছুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট।
ত্রিশাল পৌরসভা উপনির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন নারকেল গাছ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম সরকার।
পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ফলাফলে আমিনুল পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি এবিএম আনিছুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট।
রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, জগ প্রতীকের শামীমা আক্তারের চাইতে ৪ হাজার ৯৪৮ ভোট বেশি পেয়ে মেয়র পদে জয়ী হয়েছেন নারিকেল গাছ প্রতীকের আমিনুল ইসলাম সরকার।
আপর প্রার্থী মোবাইল ফোন প্রতীকের নুরুল হুদা শিবলু পেয়েছেন ৮৯৭ ভোট।
