২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে নিখোঁজের ১২ দিন পর পাট ক্ষেতে মিলল নারীর লাশ

কোরবানির ঈদের কিছুদিন আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় জান্নাতি বেগমের।

রাজবাড়ীতে নিখোঁজের ১২ দিন পর পাট ক্ষেতে মিলল নারীর লাশ

রাজবাড়ীর কালুখালী থানা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 12:06 AM

Updated : 18 Jul 2023, 12:06 AM

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নিখোঁজের ১২ দিন পর এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে অর্ধগলিত ও বিকৃত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।

নিহত তরুণীর নাম জান্নাতি বেগম (২২)। তিনি উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের কাশেম বেপারীর মেয়ে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, কোরবানির ঈদের কিছুদিন আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় জান্নাতি বেগমের। এরপর ৫ জুলাই বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে ১১ জুলাই পরিবার থানায় একটি অভিযোগ দেয়। 

বিকেলে পাট ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। পরে পরনের কাপড় ও পায়ের স্যান্ডেল দেখে পরিবারের লোকজন লাশটি জান্নাতির বলে শনাক্ত করে। 

ওসি বলেন, এ নিয়ে তদন্ত চলছে। মামলার প্রক্রিয়াধীন। মরদেহের ডিএনএ পরীক্ষা করানো হবে।