২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, সোয়া লাখ টাকা জরিমানা

অতি মুনাফার লোভে নিষিদ্ধ পলিথিন মজুতের তথ্যে এই অভিযান চালানো হয়।

ফেনীতে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, সোয়া লাখ টাকা জরিমানা

৫০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 08:03 PM

Updated : 03 Sep 2022, 08:03 PM

ফেনীর বড় বাজারে নিষিদ্ধ পলিথিন মজুতের দায়ে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক এ অভিযান চালায়।

Image

গোপন তথ্যে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রতিষ্ঠান তিনটি হলো- বিছমিল্লাহ প্যাকেজিং, আবদুল হক ও ইসলাম প্লাস্টিক হাউজ।

সহকারী কমিশনার লিখন বণিক জানান, কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে নিষিদ্ধ পলিথিন মজুত করেন। এই তথ্যে এ অভিযান চালানো হয়। অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন জব্দ ও অবৈধ পলিথিন রাখার বিষয়ে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পরিবেশ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক তানভির হোসেন, পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন।

“পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে,” বলেন সহকারী কমিশনার লিখন বণিক।