ইজিবাইকে বসে ঘুম, ছিটকে রাস্তায় পড়ে ব্যবসায়ী নিহত
মাদারীপুর সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর সদর উপজেলায় ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার কলাবাড়ী বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানান।
নিহত গুরুদাস মণ্ডল (৫০) উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হরিদাস মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার হাউসদী বাজারে মাছ বিক্রি করে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন গুরুদাস। তিনি ইজিবাইকে বসে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই তিনি রাস্তায় ছিটকে পড়েন।
তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
