২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে খালে পড়ে দুই শিশুর মৃত্যু

এপ্রতিবেশী আব্দুস ছালামের বাড়ির পাশের খালের পানিতে দু’জনকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা।

নীলফামারীতে খালে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2022, 09:50 PM

Updated : 22 Sep 2022, 07:41 AM

নীলফামারীর সৈয়দুপর উপজেলায় খালের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বোতলাগাড়ি ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট ইউপির সদস্য আবুল কালাম আজাদ জানান।

নিহতরা হল- ওই এলাকার কৃষক আবুল হোসেনের তিন বছর বয়সী ছেলে মো. তুহিন ইসলাম ও সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের তিন বছর বয়সী ছেলে মো. সাজিদ হোসেন।

শিশু দুটির পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, “সকালে বাড়ির পেছনে খেলছিল সাজিদ ও তুহিন। দুপুরের দিকে তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে প্রতিবেশী আব্দুস ছালামের বাড়ির পাশের খালের পানিতে দু’জনকে ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।”

সৈয়দপুর থানার পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, “আইনী প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।”