২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভরা মৌসুমে চা পাতা আসে দু’হাত ভরে

এখন চায়ের ভরা মৌসুম। মার্চের শেষে থেকে মূলত গাছে কুঁড়ি আসতে শুরু করে; নভেম্বরের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। বাগানের দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই-অগাস্ট সর্বোচ্চ উৎপাদন হয়। অগাস্টের পর উৎপাদন ক্রমান্বয়ে কমতে থাকে। বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ইসমাইল হোসেন জানান, এ মৌসুমে চায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০২ মিলিয়ন কেজি। জুন মাসের প্রথম দিকে চা শিল্প তাপাদাহের মধ্যে পড়ে। বৃষ্টিপাত কম হয়েছে।

বিকুল চক্রবর্তী

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 10:11 PM

Updated : 23 Aug 2023, 10:11 PM

Image

শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের শ্রমিক পারবতী গৌঢ় জানান, এখন বেশি বেশি পাতা তুলছেন। হাজরি এখন দুইটা হয়। বুধবার পাতা তুলেছেন ৬৩ কেজি। এখন প্রতিদিন ৬৫ থেকে ৭৫ কেজি পাতা তুলেন।

Image

ভাড়াউড়া চা বাগানের শ্রমিক সাবিত্রী ভূঁইয়া জানান, তিনি বুধবার পাতা তুলেছেন ৭০ কেজি। এক হাজরিতে ২৪ কেজি; যার জন্য পাবেন ১৭০ টাকা। এর পর প্রত্যেক কেজিতে তিনি আরও ৫ টাকা করে অতিরিক্ত পাবেন।

Image

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের তথ্যমতে, অগাস্ট পর্যন্ত উৎপাদন ৫০ মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে। অথচ ২০২২ সালের জুলাই মাসে উৎপাদন হয়েছিল ১১ দশমিক ২৭৬ মিলিয়ন কেজি। আর অগাস্টে হয়েছিল ১০ দশমিক ৭৬২ মিলিয়ন কেজি।

Image

বাগান থেকে চা পাতা তুলে এনে ওজন করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দিচ্ছেন শ্রমিকরা। 

Image

বাগান থেকে চা পাতা তুলে এনে ওজন করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দিচ্ছেন শ্রমিকরা। 

Image

চা পাতা তোলা শেষ; এবার ওজন করে বুঝিয়ে দেওয়ার পালা।

Image

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের রফিকুল হক বলেন, জুন পর্যন্ত মৌসুমের মোট উৎপাদন ২৬.৪৬২ মিলিয়ন কেজি।

Image

বাগান থেকে তুলে আনা চা পাতা বাছাই করছেন একজন শ্রমিক। 

Image

চা বাগানের কারখানা। বাগান থেকে তুলে আনা পাতা বাছাই করে এখানেই দানাদার চা তৈরি করা হয়।   

Image

জুলাই-অগাস্টে কমপক্ষে ২৫ মিলিয়ন কেজি চা উৎপাদন হবে এবং আগামী ডিসেম্বর পর্যন্ত ১০২ মিলিয়ন কেজি লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে।