২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেকে জিপ উল্টে প্রাণ হারালেন দুজন

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন

সাজেকে জিপ উল্টে প্রাণ হারালেন দুজন

রাঙামাটির সাজেকে জিপ উল্টে দুজন নিহত হয়েছেন।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2022, 01:27 PM

Updated : 17 Aug 2022, 01:27 PM

রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেকে জিপ উল্টে প্রাণ হারিয়েছেন দুজন।

বুধবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২ নম্বর কালভার্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাজেক থানার ওসি নুরুল হক নুরু জানান।

নিহতরা হলেন- বাঘাইছড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার কলা ব্যবসায়ী ইলিয়াছ হোসেন (৪৫) এবং সাজেকের মাচালং এলাকায় শ্রমিক অনন্ত ত্রিপুরা (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মাচালং বাজার থেকে জিপে করে তারা বাঘাইহাটে যাচ্ছিলেন।

সাজেক থানার ওসি নুরুল হক নুরু আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।