খুলনায় ট্রলির ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
নিহত মো. রফিকুল ইসলাম চাঁদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।
খুলনার রূপসায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক এক কলেজের অধ্যক্ষ নিহত হয়েছেন।
রোববার দুপুরে রূপসা উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রফিকুল ইসলাম (৪৫) চাঁদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।
ট্রলিচালক ইয়াদুল মল্লিককে (২০) আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, দুপুরে অধ্যক্ষ রফিকুল ইসলাম মোটরসাইকেলে করে রূপসা উপজেলার দিকে যাচ্ছিলেন।
“আলাইপুর সেতুর বাইপাস সড়কে পৌঁছালে ইটবোঝাই একটি ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থালেই রফিকুলের মৃত্যু হয়।”
এলাকাবাসী ট্রলিটি জব্দ এবং চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
