জামালপুরে বজ্রপাতে কৃষক ও স্কুলছাত্রের মৃত্যু
স্থানীয়রা জানান, দুপুরে জমিতে কাজ করতে যান কৃষক মজনু মিয়া।
জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে কৃষক ও স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৃথক স্থানে এ ঘটনা ঘটে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান।
নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ছোট দেলিপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে কৃষক মজনু মিয়া (৪০) এবং পূর্ব বামনা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে স্কুলছাত্র জিতু মিয়া (১৫)।
স্থানীয়রা জানান, দুপুরে ছোট দেলিপাড় এলাকায় জমিতে কাজ করতে যান মজনু মিয়া। বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
অপরদিকে, বাড়ির পাশে যমুনার শাখা নদীর পাড়ে বজ্রপাতে স্কুলছাত্র জিতু মিয়া গুরুতর আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
