২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরের সাবেক মেয়র মিরুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শাহজাদপুরের সাবেক মেয়র মিরুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 09:35 PM

Updated : 27 Nov 2026, 09:35 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় কিছু লোকের বাধার মুখে পুলিশকে ফিরে আসতে হয়েছে।

শুক্রবার দুপুরে পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল পৌর এলাকার নলুয়ায় তার বাসভবনে অভিযান চালায়। তখন লোকজন বাধা দেয়।   

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করার জন্য পুলিশের একটি দল তার বাড়িতে পাঠানো হয়েছিল। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি।

তিনি বলেন, তবে অভিযানের কারণে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করেছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

তবে স্থানীয়দের দাবি, হালিমুল হক মিরু এ সময় বাড়িতেই ছিলেন।

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় গুলিবিন্ধ হন স্থানীয় সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরপর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে পৌর মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ এবং দল থেকে তাকে বহিষ্কার করে আওয়ামী লীগ। ওই মামলা এখনও বিচারাধীন।