২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের

রাইস কুকারে রান্নার সময় ঘরের বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটে; তা মেরামত করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আছাদুজ্জামানের মৃত্যু হয়।

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের

প্রতীকী ছবি।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 05:35 PM

Updated : 06 Jul 2023, 05:35 PM

মাগুরার মহম্মদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কানাইনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে মহম্মদপুর থানার ওসি অশিত কুমার রায় জানান।

নিহত মোহা. আছাদুজ্জামান শেখ (৫৯) ওই এলাকার বাসিন্দা। তিনি বরকতিয়া বিএসএআর দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

আছাদুজ্জামানের বড় ছেলে হামিম শেখ বলেন, “মা বাড়িতে না থাকায় সকালে ৮টার দিকে রাইস কুকারে ভাত রান্নার সময় ঘরে বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটে। তখন বাবা তা মেরামত করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন।”

তিনি আরও বলেন, বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।