২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ‘চাচার অস্ত্রের আঘাতে’ ভাতিজা খুন

পুলিশ জানায়, প্রথমে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়।

ফরিদপুরে ‘চাচার অস্ত্রের আঘাতে’ ভাতিজা খুন

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 09:54 PM

Updated : 29 Apr 2023, 09:54 PM

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা খুন হয়েছেন।

শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার ঈশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে বলে নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান।

নিহত ওবায়দুর (৪৩) ওই গ্রামের মৃত আলাউদ্দিন কারিকরের ছেলে।

ঢাকায় একটি মেসে রান্নার কাজ করা ওবায়দুল ঈদের ছুটিতে বাড়ি যান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মিরাজ হোসেন জানান, ওবায়দুলের ভাইয়ের ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে দাওয়াতকে কেন্দ্র করে চাচা মো. সিরাজুর রহমানের সঙ্গে ভাতিজা ওবায়দুর রহমানের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সিরাজুল ধারালো অস্ত্র দিয়ে ওবায়দুর রহমানের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান ওবায়দুর।

ঘটনার পর থেকে সিরাজুল পলাতক জানিয়ে ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে ধরার চেষ্টা চলছে।