২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ার এমপির পিএসের ব্যাংক হিসাব চায় দুদক

মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগের কথা বলা হয়েছে দুদকের চিঠিতে।

উল্লাপাড়ার এমপির পিএসের ব্যাংক হিসাব চায় দুদক

মীর আরিফুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 01:42 PM

Updated : 16 Oct 2022, 05:19 PM

সিরাজগঞ্জ-৪ আসনের এমপির একান্ত সচিব (পিএস) মীর আরিফুল ইসলাম উজ্জ্বলসহ তার পরিবারের ব্যাংক হিসাব জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন।

দেশের ৫৯টি ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক মো. খায়রুল হক।

চিঠিতে উজ্জ্বল, তার স্ত্রী মোরশেদা মরিয়ম, ছেলে মীর নাবিদ উল ইসলাম ও মেয়ে মীর আদিবা ইসলামের ব্যাংক হিসাব চাওবের তথ্য হয়েছে বলে জানান এই দুদক কর্মকর্তা।

উজ্জ্বল উল্লাপাড়া আওয়ামী যুবলীগের আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন। দুদকের চিঠিতে তার বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগ পাওয়ার কথা বলা হয়েছে।

এসব অভিযোগ তদন্তে উজ্জ্বল ও তার পরিবারের তিন সদস্যের নামে ব্যাংকে কোনো হিসাব, ঋণ, এফডিআর, সঞ্চয়পত্র ও ক্রেডিট কার্ড রয়েছে কি না, তা জানতে চেয়ে ৩১ অক্টোবরের মধ্যে ব্যাংকগুলোকে প্রতিবেদন দিতে বলা হয়েছে দুদকের চিঠিতে।

অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আরিফুল ইসলাম উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের চিঠির বিষয়টি তিনি জানেন না।