গাজীপুরে চার সহস্রাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ৪
এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থেকে চার সহস্রাধিক ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোনাবাড়ী থানার এসআই মো. সাখাওয়াত ইমতিয়াজ জানান, শুক্রবার রাতে কোনাবাড়ী কলেজ গেইট ও আমবাগ ঈদগা মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন গোপালগঞ্জের টঙ্গীপাড়া উপজেলার হাবিবুর রহমান যুবরাজ (৩৮), টাঙ্গাইলের মধুপুর উপজেলার মুজিবুর রহমান (৫৬), গাজীপুরের জয়দেবপুর থানা এলাকার রাণীপুরের সুমন চন্দ্র বর্মন (৩৫) এবং কোনাবাড়ী থানার আমবাগ এলাকার ভিসিডি সুমন (৩৭)।
এসআই সাখাওয়াত জানান, গোপন সংবাদে কোনাবাড়ী কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৩০০টি ইয়াবাসহ হাবিবুর এবং এক হাজার ইয়াবাসহ মুজিবুরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে আমবাগ ঈদগাহ মাঠ এলাকা থেকে এক হাজার ৪৫টি ইয়াবা ও ২৫ গ্রাম ইয়াবার গুঁড়োসহ সুমন চন্দ্র এবং ভিসিডি সুমনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
