২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ওয়ান শুটারগান ও কার্তুজ জব্দ, তরুণ গ্রেপ্তার

অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ৪৬টি কার্তুজ জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

নরসিংদীতে ওয়ান শুটারগান ও কার্তুজ জব্দ, তরুণ গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলায় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 03:52 PM

Updated : 12 Aug 2023, 03:52 PM

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি ওয়ান শুটারগান ও কার্তুজসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে ডিবি।

শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন জানান, শুক্রবার সন্ধ্যায় রায়পুরা থানার বীরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার মো. আতিক হাসান (২০) ওই উপজেলার বীরকান্দি মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, জেলা পুলিশের অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার ১০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ৪৬টি কার্তুজসহ আতিক গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, “পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেখানো স্থান থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।”

গ্রেপ্তার ওই তরুণের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।