১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে এয়ারগান দিয়ে পাখি মারায় ৬ মাসের কারাদণ্ড

এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বরিশালে এয়ারগান দিয়ে পাখি মারায় ৬ মাসের কারাদণ্ড

গুলি করে মারা ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির ৩৫টি পাখি এতিমখানায় দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2023, 08:33 PM

Updated : 02 Jan 2023, 08:33 PM

বরিশালের বাবুগঞ্জে এয়ারগান দিয়ে পাখি শিকারের দায়ে এক শিকারিকে ৬ মাসের কারাদণড্ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

তাকে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 

সোমবার দুপুরে এসব দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা। 

দণ্ডিত হান্নান হাওলাদার (৪০) বরিশাল নগরীর কাউনিয়া জানকি সিংহ রোড এলাকার বাসিন্দা। তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে নির্বাহী হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দিকে ওই শিকারি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাঁশগাতি গ্রামে যান। সেখানে তিনি এয়ারগান দিয়ে ঘুঘু, বকসহ দেশীয় প্রজাতির অনেকগুলো পাখি শিকার করেন। 

স্থানীয়রা পরিচয় জানতে চাইলে শিকারি নিজেকে কখনও পুলিশ, কখনও সাংবাদিক পরিচয় দেন। এক পর্যায়ে হান্নানকে আটক করে গ্রামের লোকজন তাকে খবর দেন বলে জানান ইউএনও। 

তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। 

নির্বাহী হাকিম আরও বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত হান্নানকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। 

এ ছাড়া গুলি করে মারা ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির ৩৫টি পাখি এতিমখানায় দেওয়া হয়েছে। এয়ারগানটি বাবুগঞ্জ থানার হেফাজতে দেওয়া হয় বলে জানান নির্বাহী হাকিম নুসরাত ফাতিমা।