২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ডভ্যানে অগ্নিসংযোগ

গাড়ির লোকজন নেমে চিৎকার করলে এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুরে কভার্ডভ্যানে অগ্নিসংযোগ

গাজীপুরে কভার্ডভ্যানটির গতিরোধ করে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 01:44 PM

Updated : 12 Dec 2023, 01:44 PM

গাজীপুর মহানগরে একটি কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

বিএনপির ডাকা অবরোধের মধ্যে মঙ্গলবার ভোর ৬টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানাধীন ঝাজর এলাকায় কভার্ডভ্যানটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন গাজীপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানায়, মেসার্স সামনা ট্রান্সপোর্টের চলন্ত কভার্ডভ্যানটির গতিরোধ করে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় গাড়ির লোকজন নেমে চিৎকার করলে এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রুহুল আমিন জানান, “জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ থেকে কভার্ডভ্যানে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হয়। 

“কিন্তু কিছুদূর যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনো টিম সেখানে যায়নি।”