২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলে ধাক্কার পর টেনে নিলো বাস, প্রাণে বাঁচলেন চালক

ছিটকে পড়ে আহত হয়েছেন মোটরসাইকেল চালক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোটরসাইকেলে ধাক্কার পর টেনে নিলো বাস, প্রাণে বাঁচলেন চালক

ফাইল ছবি

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2022, 02:25 PM

Updated : 12 Aug 2022, 02:38 PM

রাজশাহী নগরীতে একটি বাস মোটরসাইকেলে ধাক্কার দেওয়ার পর কিছুদূর টেনে নিয়ে যায়। এ সময় আগুন ধরে মোটরসাইকেলটি পুড়ে গেলেও প্রাণে বেঁচে গেছেন ব্যাংক কর্মকর্তা চালক।

রাজশাহী নগরীর ট্রাফিক পুলিশের সার্জেন্ট হাফিজুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে শিরোইল শুভ পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত রানাউল ইসলামকে (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রানাউল রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক হজের মোড় এলাকার সাহেব জান বিশ্বাসের ছেলে। তিনি ফাস্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের কর্মকর্তা।

ট্রাফিক সার্জেন্ট হাফিজুর বলেন, “রানাউল বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাইপাস সড়ক থেকে প্রধান সড়কে ওঠার পর ইউটার্ন নেওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

“এ সময় রানাউল মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গেলেও মোটরসাইকেলটি বাসের বাম্পারে আটকে যায়।”

পরে বাসটি মোটর সাইকেলটিকে টেনে কিছুদূর নিয়ে যায় এবং এক পর্যায়ে মোটরসাইকেলে আগুন ধরে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে রানাউলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মোটর সাইকেলটি পুড়ে যায়।