২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর সীমান্তে স্বর্ণের বার নিয়ে যুবক আটক

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় বিজিবি।

যশোর সীমান্তে স্বর্ণের বার নিয়ে যুবক আটক

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ১৬টি স্বর্ণের বারসহ যুবককে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2022, 12:51 PM

Updated : 17 Aug 2022, 12:51 PM

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ১৬টি স্বর্ণের বারসহ যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার সকালে উপজেলার গোগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয় বলে খুলনা-২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান।

আটক জনি হোসেন (৩৫) উপজেলার বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের টহলদল এই অভিযান চালায়। জনির শরীর তল্লাশি করে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের মোট ওজন এক কেজি ৮৪৬ গ্রাম। এর আনুমানিক মূল্য এক কোটি ৫৩ লাখ টাকা।

জনির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।