২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ঠেকাতে বিএনপি কোটি কোটি টাকায় লবিস্ট নিয়োগ করেছে: কৃষিমন্ত্রী

“আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য এসিড টেস্ট।”

নির্বাচন ঠেকাতে বিএনপি কোটি কোটি টাকায় লবিস্ট নিয়োগ করেছে: কৃষিমন্ত্রী

ফরিদপুরে কৃষি বিষয়ক কর্মশালায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 12:19 AM

Updated : 06 Oct 2023, 12:19 AM

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেছেন, “বিএনপি-জামায়াত নির্বাচন বাঁধাগ্রস্ত করার জন্য দেশ-বিদেশে ষড়যন্ত্র করছে। তারা কোটি কোটি টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ দিয়েছে।

“নির্বাচনের সময় নির্বাচন কমিশনের কাজের শতভাগ স্বাধীনতা বজায় থাকবে। সরকার শুধু তার রুটিন অনুযায়ী কাজ করবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে কমিশনের ইচ্ছা অনুযায়ী সব কিছু পরিচালিত হবে।”

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা হল রুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর ও যশোর অঞ্চলের উদ্যোগে এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ সহ্য করা হবে না মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, “জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য এসিড টেস্ট। তাই এখন থেকেই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহ জাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস।