২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে রাস্তার পাশে অজ্ঞাত যুবতীর লাশ

নারীর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় ওড়না পেঁচানো ছিলো।

জামালপুরে রাস্তার পাশে অজ্ঞাত যুবতীর লাশ

ঘটনাস্থলে পুলিশের তৎপরতা ও স্থানীয়দের ভীড়

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 02:41 PM

Updated : 04 Sep 2022, 02:41 PM

জামালপুর সদর উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, উপজেলার কুমারিয়া গ্রামের রাস্তার পাশ থেকে রোববার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।

Image

রাস্তার পাশে পড়ে ছিলো অজ্ঞাত নারীর মরদেহ

তিনি বলেন, “তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় ওড়না পেঁচানো ছিলো। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে কুমারিয়া গ্রামে দুর্বৃত্তরা অজ্ঞাত যুবতীকে হত্যার পর তার মৃতদেহ রাস্তার পাশে ফেলে রাখে।”

পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।