বেড়া পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু
বিদ্যুতায়িত হয়ে অসুস্থ হয়ে পড়েন, পরে হাসপাতালে মৃত্যু হয়।
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যানচালকের প্রাণ গেছে।
শুক্রবার সকালে উপজেলার ফতেপুর গ্রামের বেলতলাপাড়ায় এ ঘটনা ঘটে বলে মহেশপুর থানার ওসি মো. সেলিম রেজা জানান।
মৃত ভ্যানচালক আবু কালামের বাড়ি ওই এলাকায়। তার বাবার নাম আবু কালাম।
ওসি বলেন, “বাড়ির পাশে বেড়া পরিষ্কার করছিলেন কালাম। সে সময় বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
“পরে তাকে সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
