২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যানকে ধাক্কা দিয়ে তেলবাহী লরি খাদে, নিহত ২

জয়পুরহাটের কালাই বাজার থেকে যাত্রী নিয়ে যাওয়ার পথে তেলবাহী একটি লরি পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

ভ্যানকে ধাক্কা দিয়ে তেলবাহী লরি খাদে, নিহত ২

জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী একটি লরি ভ্যানকে ধাক্কা দিয়ে খাদে উল্টে গেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 09:27 PM

Updated : 20 Dec 2023, 09:27 PM

জয়পুরহাটের কালাই উপজেলায় তেলবাহী লরির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই যাত্রী।

বুধবার সন্ধ্যায় বগুড়া-জয়পুরহাট মহাসড়কে উপজেলার পুলিশ প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের প্রয়াত জিয়াউদ্দিনের ছেলে আব্দুস সোবহান (৬০) এবং একই গ্রামের গুদলি হোসেনের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম (৪৫)।

আহতরা হলেন- একই গ্রামের ইয়াজুদ্দিনের ছেলে মুনছুর আলী (৩২) ও শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০)। তারা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

স্থানীয়দের বরাতে পরিদর্শক আনোয়ার বলেন, সন্ধ্যায় ভ্যানচালক রফিকুল কয়েকজন যাত্রী নিয়ে কালাই বাজার থেকে তারাকুল গ্রামে যাচ্ছিলেন। পথে তেলবাহী একটি লরি পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়।

এতে চালকসহ ভ্যানের চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সোবহানকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজনের মধ্যে গুরুতর রফিকুলকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান বলে জানান তিনি।

পরিদর্শক আনোয়ার আরও বলেন, ঘটনার পর লরির চালক ও তার সহকারী পালিয়ে যান। হতাহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।