২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 03:58 PM

Updated : 29 Dec 2022, 04:16 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পে লাগা এ আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. ইমদাদুল ইসলাম জানান।

তবে এ ঘটনায় কেউ হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, শুধু একটি ব্র্যাকের রানিং সেন্টারে আগুন লেগেছিল। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।