২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-পুত্রের মরদেহ ঘরে, গাছে ঝুলন্ত স্বামীর লাশ

স্ত্রী-সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2023, 06:02 PM

Updated : 23 Mar 2023, 06:02 PM

হবিগঞ্জের চুনারুঘাটে সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এরা হলেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে সুর্যালোক হক, তার স্ত্রী জেসমিন আক্তার এবং তাদের ছেলে ইয়াছিন। 

ওসি রাশেদুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে স্ত্রী ও সন্তানের মরদেহ ছিল ঘরে এবং স্বামীর মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলছিল। 

“স্ত্রী-সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে,” বলেন ওসি।