২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৯

এ সময় ৩১ গ্রাম হেরোইন ও ৬ লিটার চোলাইমদও উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৯

প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 03:24 PM

Updated : 10 Dec 2022, 03:24 PM

রাজশাহী নগরীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত মহানগর গোয়েন্দা পুলিশসহ নগরীর বিভিন্ন থানা পুলিশ এ অভিযান চালায়।

এর মধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা চারজন, রাজপাড়া থানা তিনজন, চন্দ্রিমা থানা একজন, মতিহার থানা একজন, কাটাখালী থানা তিনজন, বেলপুকুর থানা দুইজন, শাহমখদুম থানা একজন, এয়ারপোর্ট থানা একজন, পবা থানা একজন, কাশিয়াডাঙ্গা থানা একজন ও দামকুড়া থানা এলাকার ১১ জন রয়েছে।

রফিকুল আলম বলেন, আটকদের মধ্যে ৯ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বাকিদের মাদকসহ ও অন্যান্য অপরাধে আটক করা হয়েছে। এ সময় ৩১ গ্রাম হেরোইন ও ৬ লিটার চোলাইমদও উদ্ধার করা হয়।