২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি শিখরকে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সাকিব

“নির্বাচিত হলে মাগুরাকে উন্নয়নের ক্ষেত্রে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।”

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 06:48 PM

Updated : 04 Dec 2023, 08:10 PM

মাগুরা-১ (শ্রীপুর-সদর) আসনের সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

একই সঙ্গে মনোনয়নপত্র জমা দেন মাগুরা- ২ (শালিখা-মহম্মদপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বীরেন শিকদার।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাকিব আল হাসান সবার কাছে দোয়া চেয়েছেন।

এ সময় তিনি বলেন, “নির্বাচিত হলে মাগুরাকে উন্নয়নের ক্ষেত্রে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।”

এ সময় সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহসভাপতি মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন।