২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

তিনি খামারে গরু লালন-পালন করতেন।

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রতিকি ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2022, 06:28 PM

Updated : 05 Aug 2022, 06:28 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খামার শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের রফিকুল ইসলামের মাছের ঘের এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান।

নিহত নূর ইসলাম খান (৫০) টুঙ্গিপাড়া উপজেলার চরগোপালপুর গ্রামের তাছেন খানের ছেলে।

ওসি মো. জিল্লুর রহমান জানান, নূর ইসলাম খান ডুমুরিয়া গ্রামে রফিকুল ইসলামের মাছের ঘের পাড়ে গবাদিপশুর খামারে গরু লালন-পালন করতেন। সকালে গোয়াল ঘর পরিষ্কারের জন্য পানির মোটরে লাইন দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।