২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুগন্ধা নদীতে অর্ধগলিত মরদেহ

মরদেহটি উলঙ্গ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সুগন্ধা নদীতে  অর্ধগলিত মরদেহ

ফাইল ছবি

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 10:48 AM

Updated : 21 Aug 2022, 11:23 AM

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।

উপজেলার মগর ইউনিয়নের উত্তর মগর এলাকা থেকে শনিবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান।

মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, স্থানীয়রা সুগন্ধা নদীতে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত ব্যক্তির শরীরে কোনো পোশাক ছিল না এবং লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তারা।