২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে হাওর থেকে কৃষকের লাশ উদ্ধার

তার মৃহদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে।

সুনামগঞ্জে হাওর থেকে কৃষকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 03:05 PM

Updated : 20 Sep 2022, 03:05 PM

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওর থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের হাওর থেকে কালা মিয়া নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

৬০ বছর বয়সী কালা মিয়ার বাড়ি ওই ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামে।

মৃতের স্বজনদের বরাতে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন কালা মিয়া। এরপর রাতে না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তার কোনো হদিস মিলছিলো না। সকালে বাড়ি সংলগ্ন হাওরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে খানায় খবর দেন স্থানীয়রা।

পরে পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য তা সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।

ওসি বলেন, “নিহত ব্যক্তি কৃষিজীবী মানুষ ছিলেন। তার লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

এ ঘটনায় ইউডি মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।