২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বাসচাপায় মামা-ভাগ্নে নিহত

ঘটনাস্থলেই মামা-ভাগ্নে নিহত হয়; খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2024, 04:44 PM

Updated : 18 Apr 2024, 04:44 PM

কিশোরঞ্জের সদর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুইজনের প্রাণ গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কামালিয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান।

নিহতরা হলেন-২৫ বছর বয়সী আশরাফুল ইসলাম মামুন ও তার আপন ভাগ্নে ২২ বছর বয়সী লাদেন। তাদের বাড়ি বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, মামুন ও লাদেন জেলা সদরের পাসপোর্ট অফিস থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিহবনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

“এতে ঘটনাস্থলেই মামা-ভাগ্নে নিহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।”

এ ঘটনায় বাস বা চালক কাউকেই আটক করা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।