২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রবিন সরেন জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ দিচ্ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2022, 03:00 PM

Updated : 06 Aug 2022, 03:00 PM

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।

৩৮ বছর বয়সী রবিন সরেন ওই গ্রামের বাবুরাম সরেনের ছেলে।

ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, রবিন সরেন নিজ জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ দিচ্ছিলেন। এ সময় বৃষ্টিসহ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে রবিন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।