২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, আহত ছেলে

এ দুর্ঘটনায় আহত তার তিন বছরের ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, আহত ছেলে

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 04:30 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।

বেয়ালমারী পৌরসভার মেয়র সেলিম লিপন জানান, তার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর এলাকায় বুধবার সকাল সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

এরপর আরিয়ান নেছা নামের ওই নারীকে স্থানীয়রা আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় বলে চিকিৎসক তারিকুল ইসলাম নাদিম জানান।

নিহত আছিরন নেছা (২৮) শিবপুর গ্রামের অবসরপ্রাপ্ত রেল কর্মচারী মো. নাজিমউদ্দীন শেখের মেয়ে। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের নসিমন চালক মো. টুটুল মৃধা তার স্বামী।

এ দুর্ঘটনায় আহত তার তিন বছরের ছেলে আরিয়ান মৃধাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান টুটুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহী যাচ্ছিল 'টুঙ্গীপাড়া এক্সপ্রেস'। সকাল সোয়া ৮টার দিকে বোয়ালমারী রেলস্টেশন ত্যাগ করে। রেলস্টেশন থেকে মাত্র দুইশ ফুট দূরে পৌরসভার শিবপুর এলাকায় দাসের বাড়ির রেলগেটের কাছে আইউব মীরের বাড়ির সামনে রেললাইনের উপর ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন মানসিক ভারসাম্যহীন আছিরন নেছা।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক বারবার হুইসেল দিলেও আছিরন রেল লাইনের উপর থেকে না উঠায় টেনটিতে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তার ছেলের পা এবং মাথা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

বেয়ালমারীর পৌর মেয়র সেলিম বলেন, আছিরন মানসিক ভারসাম্যহীন। তিনি দেড় মাস আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসে কবিরাজি চিকিৎসা নিচ্ছিলেন।