২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে যাত্রীর জন্য অপেক্ষা করছিল সিএনজিচালিত অটোরিকশাটি।

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ২

দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা গেলেও চালক পালিয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 01:19 PM

Updated : 12 Oct 2022, 02:18 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি অটোরিকশা খাদে পড়ে এক কলেজ ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন একজন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভুলতা ক্যাম্পের পরিদর্শক (ট্রাফিক) ওমর ফারুক জানান, বুধবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার আধুরিয়া এলাকার পাল্লা রোডের মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় নিহতরা অটোরিকশার যাত্রী। 

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে৷ তিনি হলেন- আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র নাফিজ (১৭)৷ 

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাহেরটর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে দুলাল মিয়া (৫০) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বালিয়া মিয়াবাড়ির নাঈম মিয়ার ছেলে নাফিজ (১৭)।৷ নাফিজ আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র৷

এ ঘটনায় এক নারী যাত্রী আহত হয়েছেন৷ তার নাম-পরিচয় তাৎক্ষণিকভভাবে জানাতে পারেনি পুলিশ।

ট্রাফিক পরিদর্শক ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে গ্রামের ভেতর চলাচল করে৷ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে যাত্রীর জন্য অপেক্ষা করার সময় অটোরিকশাটিকে ঢাকাগামী বন্ধন পরিবহনের একটি দ্রুতগামী বাস ধাক্কা দেয়৷ 

“এতে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান। ” 

এ ঘটনায় বাসটিকে জব্দ করা গেলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷