২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 02:04 PM

Updated : 24 Nov 2026, 02:08 PM

যশোরের বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আহত তবিবুর রহমান বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক।

এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

সোমবার রাত আনুমানিক ১টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে তবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে বেনাপোল পোর্ট থানার ওসি কাজী বাবুল জানিয়েছেন।

বিস্তারিত আসছে …