২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

মাটির সরায় বেঁচে আছে সিরাজদিখানের পালপাড়ার ঐতিহ্য

মাটির পাত্র গ্রামীণ ঐতিহ্যের অংশ; বিশেষ করে দই ও মিষ্টি সংরক্ষণে এর কদর এখনও রয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পালপাড়ায় গেলে দেখা মিলবে উঠানজুড়ে রোদে শুকাতে দেওয়া হাজারো কাঁচা সরা। কাদামাটি প্রস্তুত, চাক ঘুরিয়ে সরা তৈরি থেকে শুরু করে পোড়ানোর আগে রোদে শুকানো—সব কাজেই বড় ভূমিকা রাখছেন পাল পরিবারের নারীরা। বংশপরম্পরায় চলে আসা এ কাজে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দইয়ের সরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 01:50 PM

Updated : 24 Nov 2026, 01:50 PM