২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আসামির অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশুটির আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 01:36 PM

Updated : 24 Nov 2026, 01:41 PM

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আজিবুর রহমান আজিজ

নিশ্চিত করেছেন।

দণ্ডিত ৫০ বছর বয়সী আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার আমির মোল্যার ছেলে।

সাজার পাশাপাশি তাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন বিচারক।

বিস্তারিত আসছে …