পাবনায় ছাত্রলীগকর্মী সাগর হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
পাবনায় ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম সাগর হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার দুপুরে শহরের কাচারীপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে শেষ হয়।
