২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর ‘উদ্বোধ‌নী ট্রেনে’ পাথর নিক্ষেপের অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০ অ‌ক্টোবর প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 07:36 PM

Updated : 07 Oct 2023, 07:36 PM

পদ্মা সেতুর রেলপথে চলাচলের উদ্বোধনের জন্য যে ট্রেনটি ব্যবহার করা হবে সেটিতে পাথর নিক্ষেপের অভিযোগে রাজবাড়ীর পাংশার এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।   

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সত্যজিৎপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রাজবাড়ী রেলওয়ে থানার ও‌সি সোমনাথ বসু।

গ্রেপ্তার ১৩ বছর বয়সি ওই কিশোর অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ও‌সি বলেন, “আগামী ১০ অ‌ক্টোবর পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ট্রেনটি শুক্রবার সকালে পাংশার কালিকাপুর রেলসেতু অতিক্রম করার সময় পাথর নিক্ষেপের ঘটনা ঘ‌টে। এতে ট্রেনের এক‌টি এসি ব‌গির দরজার কাচ ভেঙে যায়।

ঘটনার সময় ট্রেনে রেলওয়েসহ প্রশাসনের ‍ঊর্ধ্বতন কর্মকর্তারা ছি‌লেন। পরে ঢিল নিক্ষেপকারী ওই কি‌শোর‌কে শনাক্ত ক‌রে আটক ক‌রা হয়।

সোমনাথ বসু আরও বলেন, এ বিষয়ে জিআরপি থানায় মামলা হয়েছে।