২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ‌্যাশ‌নে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুবলীগের হামলার অভিযোগ

তবে চরফ‌্যাশন উপজেলা যুবলী‌গের সভাপ‌তি এ অভি‌যোগ অস্বীকার ক‌রেছেন।

চরফ‌্যাশ‌নে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুবলীগের হামলার অভিযোগ

চরফ‌্যাশ‌নে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুবলীগের হামলার অভিযোগ

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 08:41 PM

Updated : 27 Oct 2022, 08:41 PM

ভোলার চরফ‌্যাশন উপ‌জেলায় যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকীর‌ অনুষ্ঠা‌নে হামলার অভিযোগ পাওয়া গে‌ছে।

বৃহস্পতিবার দুপুরে চরফ‌্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়া‌র্ড এলাকায় অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা এ হামলা চালায় বলে উপ‌জেলা যুবদ‌লের সভাপ‌তি মো. আশরাফ উদ্দিন দিপুর অভিযোগ।

তিনি বলেন, “সা‌বেক সংসদ সদস‌্য না‌জিম উদ্দিন আল‌মের বাসভব‌নে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন চলছিল। অনুষ্ঠা‌নে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন নাজিম উদ্দিন আলম। এর কিছুক্ষণ প‌র উপ‌জেলা যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বাসভব‌নে ইট-পাট‌কেল নি‌ক্ষেপ শুরু ক‌রে। এ সময় নেতাকর্মীরা বাসা থে‌কে বে‌রি‌য়ে এলে তারা হামলা চালা‌য়। এতে আমাদের ছয়জনের মত কর্মী গুরুতর আহত হ‌য়ে‌ছেন। আহত ক‌য়েকজন চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন।”

তবে চরফ‌্যাশন উপজেলা যুবলী‌গের সভাপ‌তি আল ইমরান হামলার অভি‌যোগ অস্বীকার ক‌রেছেন।

তিনি বলেন, “এমন কোনো ঘটনা ঘ‌টে‌নি। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এক‌টি অনুষ্ঠানে ছি‌লাম। সেখা‌নে সবাই ব‌্যস্ত ছি‌লেন। উপ‌জেলা বিএন‌পির দুই গ্রু‌পের ম‌ধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল আছে।”

যুবদল নেতাকর্মীরা নি‌জে‌দের কোন্দ‌লের কার‌ণে নি‌জে‌দের ম‌ধ্যে ঝা‌মেলা ক‌রে যুবলীগকে দোষারোপ করছে ব‌লে দাবি ক‌রেন  আল ইমরান।

চরফ‌্যাশন থানার ওসি মো. মুরাদ হো‌সেন জানান, পু‌লিশ গিয়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।