কিশোরগঞ্জে নৌকার ৪, জয় পেয়েছেন জাপার চুন্নু
অপর দুই আসনের একটিতে লাঙ্গল এবং আরেকটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।
কিশোরগঞ্জে ছয় আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। অপর দুই আসনের একটিতে লাঙ্গল এবং আরেকটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।
রোববার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম ফলাফল ঘোষণা করেছেন।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসেন বিজয়ী হয়েছেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৭৭,৩৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ সাফায়েতুল ইসলাম ঈগল প্রতীকে পান ৭৪,০৬২ ভোট।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দিন। ঈগল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮৯,৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাহার আকন্দ নৌকা প্রতীকে পান ৬৮,৬৯২ ভোট।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিজয়ী হন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৫৭,৫৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমুল হক কাঁচি প্রতীকে পান ৪২,২৩৫ ভোট।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠাইমন-অষ্টগ্রাম) আসনে বিজয়ী হয়েছেন রেজওয়ান আহমেদ তৌফিক।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২,০৮,৪৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু ওয়াহাব লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২,৭৩৫ ভোট।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিজয়ী হয়েছেন আফজাল হোসেন। নৌকা প্রতীকে তিনি ৮৪,০৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত পাল ঈগল প্রতীকে পেয়েছেন ৫৮,৭৬৩ ভোট।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিজয়ী হয়েছেন নাজমুল হাসান পাপন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১,৯৮,১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন মোমবাতি প্রতীকে পান ৩,২০৬ ভোট।
