২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে অ্যাম্বুলেন্স, প্রাণ গেল নৈশ প্রহরীর

দুজন দোকানের সামনে বসে ছিলেন; এ অবস্থায় অ্যাম্বুলেন্সটি তাদের ধাক্কা দিয়ে দোকানের ভেতর ঢুকে যায়।

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে অ্যাম্বুলেন্স, প্রাণ গেল নৈশ প্রহরীর

অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে যায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2022, 04:47 PM

Updated : 15 Sep 2022, 04:52 PM

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে; এ ঘটনায় প্রাণ গেছে এক নৈশ প্রহরীর। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে আগের রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরব আলী (৬০) ওই উপজেলার গাংগাটিয়া গ্রামের বাসিন্দা।

আহত কামাল মিয়ার (৩০) বাড়িও একই গ্রামে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি কামরুজ্জামান বলেন, “তরব ও কামাল রাতে রাখরাবাদ বাজারে প্রহরীর দায়িত্বে ছিলেন। তারা একটি দোকানের সামনে বসে ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে দোকানের ভেতরে ঢুকে যায়।

“পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তরব মারা যান।”

ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।