২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিল সাড়ে ৩ ঘণ্টা

সেতু দিয়ে যানবাহন পারাপার বন্ধ থাকার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিল সাড়ে ৩ ঘণ্টা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 12:49 PM

Updated : 18 Dec 2022, 12:49 PM

ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় আবার শুরু হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান কবির বাপ্পী জানান,  সেতুর উপর দুর্ঘটনা এড়াতে রোববার ভোররাত সাড়ে ৪টা থেকে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। পরে সকাল ৮টা থেকে  আবার টোল আদায় শুরু হয়েছে। 

এদিকে উভয় পাড়ে টোল আদায় ও সেতু দিয়ে যানবাহন পারাপার বন্ধ থাকার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। যানজটে চরম দুর্ভোগ পড়েন যাত্রী ও চালকরা। 

নির্বাহী প্রকৌশলী আহসান কবির বাপ্পী জানান, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ৪০ মিটারে থেকেও কমে যাওয়ায় সেতুর উভয় পাশে টোল আদায় বন্ধ রাখা হয়েছিল। 

“সকাল ৮টার দিকে কুয়াশা কমে দৃষ্টিসীমা ৬০ মিটার অতিক্রম করলে টোল ফের আদায় শুরু হয়। এখন মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। ”